কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ভেজাল পশুখাদ্য জব্দ, পরিবহনকারীকে জরিমানা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার চিরাং মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ বস্তা ভেজাল পশুখাদ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল পশুখাদ্য পরিবহনের দায়ে রিটন মিয়া নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


