খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত হলো যে পাঁচ প্রতিষ্ঠান
খেলাপি ঋণ আদায় প্রক্রিয়া দ্রুত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। আদালতের বাইরে ঋণগ্রহীতা ও ব্যাংকের মধ্যে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে খেলাপি ঋণ আদায়ের পথ সহজ করাই এ উদ্যোগের লক্ষ্য।


