টেকনাফ উপকূলে ট্রলার থেকে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭
কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড। এ সময় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়।


