সমবায়ের নামে টাকা জমা, ফেরত পেতে দ্বারে দ্বারে ঘুরছেন সদস্যরা
সমবায়ের নামে সঞ্চয় করেছিলেন ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার আশায়। কিন্তু প্রয়োজনের সময় সেই টাকা ফেরত চাইতে গিয়ে পড়েছেন ভোগান্তিতে। সিলেটের জকিগঞ্জের সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এক সদস্যের স্বামী।


