মাতারবাড়ির উন্নয়ন প্রকল্পে যুক্ত হবে ১৫০ বিলিয়ন ডলার, কর্মসংস্থান হবে ২৬ লাখ ৫০ হাজার
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার বলেছেন, মাতারবাড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মধ্যে যোগ্য ব্যক্তিদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।


