পানি সংকটে অস্তিত্ব হারাতে বসেছে তিস্তাঃ শুকনো মওসুমের আগেই জেগে উঠছে অসংখ্য বালুচর
এক সময়কার খরস্রোতা, প্রমত্তা তিস্তা নদী এখন মরা তিস্তায় পরিণত হয়েছে। শুকনো মৌসুম না আসতেই পানির অভাবে নদীর বুকজুড়ে জেগে উঠেছে ধু-ধু বালুচর। কোথাও হাঁটুপানি, কোথাও বিস্তীর্ণ বালুর চর।

