বড় বোনের পর এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়ানোর পর গ্রেপ্তার ১
নোয়াখালীর কবিরহাটে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


