বুলবুলের সুরে সামিনা চৌধুরীর কণ্ঠে খালিদের গান
সামিনা চৌধুরীর কণ্ঠে প্রকাশিত হলো আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর করা মাহবুবুল খালিদের লেখা গান। ২০১৩ সালের ১৫ নভেম্বর ‘যখন আমি থাকব না গো’ শিরোনামের গানটির সুরারোপ করেন প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল।

