কুষ্টিয়ায় বাড়ছে তুলার আবাদ: বাম্পার ফলনের আশায় বুক বাঁধছেন কৃষকরা
উন্নত মান ও উৎকৃষ্ট আঁশের কারণে দেশীয় টেক্সটাইল মিলগুলোতে কুষ্টিয়ায় উৎপাদিত তুলার ব্যাপক চাহিদা রয়েছে। বাজারে ভালো দাম ও ক্রমবর্ধমান এই চাহিদাকে পুঁজি করে জেলায় প্রতি বছরই বাড়ছে তুলার আবাদ।



