হাসপাতাল থেকে শ্রমিকের বাসভবন -শুক্রবার দিনভর আহতদের পাশে এমপি মজিবুর রহমান
গাজীপুর-১ আসনের এমপি মোঃ মজিবুর রহমান শুক্রবার (৬ নভেম্বর) দিনভর আহত শ্রমিকদের পাশে ছিলেন। সকালে তিনি প্রথমে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে শ্রমিক আন্দোলনে আহত শ্রমিকদের বেডের পাশে দাঁড়িয়ে খোঁজখবর নেন।


