গাজীপুর শান্ত আছে, শান্তই থাকবে: ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, গাজীপুর এখন শান্ত আছে এবং এই শান্ত পরিবেশকে আর কাউকে অশান্ত করতে দেওয়া হবে না। শ্রমিকের আবেগকে কাজে লাগিয়ে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, পুলিশসহ শ্রমিক, মালিক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ সবাই মিলে তাদের প্রতিহত করবে।

