লেডি বাইকার অপু বিশ্বাসের আগুনঝরা লুক!
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এবার দেখা গেল একেবারেই ভিন্ন সাজে। লাল রঙের ঐতিহ্যবাহী পোশাক, রঙিন ওড়না আর পাশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। সব মিলিয়ে নতুন এক রূপে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।


