অস্থিরতার রেশ কাটিয়ে স্বাভাবিক আশুলিয়া, চালু ৮৮ কারখানা
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ৮৮টি পোশাক কারখানা চালু রয়েছে। এসব কারখানায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পুরো শিল্পাঞ্চলের পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

