হিলি বাজারে কমেছে পেঁয়াজের ঝাঁজ, কেজিতে কমল ৫ টাকা
দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম ৫ টাকা কমেছে। বর্তমানে ৪৫ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায় এবং ৪০ টাকা কেজি দরের পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৩৫ টাকায়।

