পর্ব ১: বাংলাদেশে টয়োটা RAV4-এর এত জনপ্রিয়তা কেন? দাম, মাইলেজ ও কোন মডেল বেশি সাশ্রয়ী?
বাংলাদেশের রাস্তায় এসইউভির (SUV) চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টয়োটা RAV4-এর পরিচিতিও বেড়েছে। গাড়িটি দেখতে আধুনিক, ভেতরে পর্যাপ্ত জায়গা, উঁচু ড্রাইভিং পজিশন এবং দীর্ঘদিন ব্যবহারের উপযোগী নির্মাণ- সব মিলিয়ে এটি অনেক পরিবারের পছন্দের তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে।


