ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মশাল, কেরোসিন ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।


