শিক্ষার্থীদের সৎ ও দেশপ্রেমিক নাগরিক হওয়ার আহ্বান কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেছেন, তরুণ ও যুব সমাজই দেশের মূল চালিকাশক্তি। বিশ্ববিদ্যালয় জীবন শুধু জ্ঞান অর্জনের পাঠশালা নয়, বরং দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার উপযুক্ত ক্ষেত্র।


