পরীমনির পাশে দাঁড়ালেন তসলিমা নাসরিন, প্রশ্ন তুললেন গালির অধিকার কী শুধু পুরুষের?
চিত্রনায়িকা পরীমনির গালিগালাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে এবার অভিনেত্রীর পক্ষ নিয়ে কথা বললেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তাঁর মতে, পুরুষের মুখে গালিগালাজ স্বাভাবিকভাবে নেওয়া হলেও নারী একই আচরণ করলে সমাজের একাংশের আপত্তি তৈরি হয়।

