ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে লিফলেট বিতরণ করল বিএনপি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চট্টগ্রাম মহানগরীতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মহানগরীর প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ পর্যন্ত বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।


