মঠবাড়িয়ায় হরিণের মাংস পাচারকালে পল্লী বিদ্যুতের কর্মীসহ গ্রেফতার ২, জব্দ ২০ কেজি
পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলে হরিণের মাংস পাচারের সময় ২০ কেজি মাংসসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে পৌরসভার বহেরাতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


