দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষিপণ্যের দামে চরম মূল্যবৈষম্য
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষিপণ্যের বাজারে উৎপাদক ও ভোক্তার মধ্যে দামের বিশাল ব্যবধান ক্রমেই প্রকট হয়ে উঠছে। মাঠপর্যায়ে হাড়ভাঙা পরিশ্রম করে উৎপাদিত সবজি, ফলমূল ও অন্যান্য কৃষিপণ্য কৃষক বিক্রি করছেন নামমাত্র দামে।


