কিংবদন্তিকে প্রাপ্য সম্মান দিতে চায় পর্তুগাল, রোনালদোর জন্য বিশেষ আয়োজন
ক্রিস্টিয়ানো রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি সম্মান জানাতে বিশেষ বিদায় সংবর্ধনার আয়োজন করতে চায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। পর্তুগালের হয়ে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ভক্ত ও পুরো দেশের সামনে তাঁকে সম্মান জানানোর পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি।


