স্পেনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমার বাজিমাত
আন্তর্জাতিক অঙ্গনে আবারও সাফল্যের মুখ দেখল বাংলাদেশের চলচ্চিত্র। স্পেনের এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনায় পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ এবং মোহাম্মদ তাওকীর ইসলাম নির্মিত ‘দেলুপি’।


