বার্সায় চুক্তির মেয়াদ বাড়ালেন রাফিনিয়া
নতুন মৌসুমে দুর্দান্ত শুরুর পুরস্কার পেলেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। তারকা এই ফরোয়ার্ডের সঙ্গে আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৮ সাল পর্যন্ত।


