ঝিনাইদহে অতিরিক্ত সার ব্যবহার রোধে সার কার্ড চালুর উদ্যোগ
জমিতে অতিরিক্ত সার ব্যবহারের প্রবণতা কমানো এবং সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ঝিনাইদহে ‘সার কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা জমির পরিমাণ ও ফসল অনুযায়ী সরকারি নির্ধারিত মাত্রায় সার পাবেন।


