স্বামীর প্রতিষ্ঠিত বিদ্যাপীঠে আপ্লুত এমপি লুনা: ‘বিদ্যালয়ের নাম পরিবর্তনে কূটচাল করেছিল ফ্যাসিস্টরা’
স্বামীর হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেছেন, বিগত দিনে এই বিদ্যালয়টি উন্নয়ন থেকে বঞ্চিত ও চরম বৈষম্যের শিকার হয়েছে।



