এথেন্সে আবারো দুর্দান্ত প্রত্যাবর্তন “কামব্যাক মাদ্রিদ” এর
রিয়াল মাদ্রিদকে হারানোর স্বপ্ন দেখছিল এইকে এথেন্স। ম্যাচের ৭৫ মিনিটে ২-১ গোলে এগিয়েও গিয়েছিল গ্রিসের ক্লাবটি। কিন্তু শেষ মুহূর্তে ফেদেরিকো ভালভার্দের অসাধারণ এক দূরপাল্লার গোলে স্বপ্নভঙ্গ হয় তাদের।