ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
রাজধানী ঢাকার বাতাসের মান আজও স্বাস্থ্যঝুঁকির পর্যায়ে রয়েছে। বিশেষ করে শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা ও অসুস্থ ব্যক্তিদের জন্য দূষিত বাতাস বেশি ঝুঁকিপূর্ণ। শুক্রবার সকালে বায়ুমান সূচকে ঢাকার বাতাসকে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।


