আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ উইকেটের মাইলফলকে রশিদ খান
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।



