সায়দাবাদে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
রাজধানীর সায়দাবাদ জনপদ মোড়ে সড়ক দুর্ঘটনায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



