চলনবিলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বাউৎ উৎসব
পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে শুরু হয়েছে মাছ শিকারের ঐতিহ্যবহিী বাউৎ উৎসব। পানি কমে যাওয়ায় এবছর আগেই মাছ ধরার এই আয়োজন করা হয়েছে। চাটমোহর উপজেলার রামের বিল,খলিশাগাড়ি বিল, ডিকশি বিল, বিলকুড়ালিয়া, গুমানী ও চিকনাই নদী এবং চলনবিল অঞ্চলের বিভিন্ন বিলে চলছে এই উৎসব।



