দুবলার চরে যাওয়ার পথে মোংলায় নদীতে পড়ে জেলে নিখোঁজ, দিনভর উদ্ধার অভিযানেও মেলেনি সন্ধান
বঙ্গোপসাগরের দুবলার চর শুঁটকি পল্লীর উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রলার নোঙর করে রাখা অবস্থায় নদীতে পড়ে মোঃ মেহেদী (২২) নামে এক মৌসুমি জেলে নিখোঁজ হয়েছেন। ঘটনার পর মোংলা ও খুলনার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল দিনভর চেষ্টা চালিয়েও তার সন্ধান বা লাশ উদ্ধার করতে পারেনি।



