পুলিশ, লাঠিচার্জ নিয়ে চিন্তা করবেন না : রাহুল গান্ধী
নির্বাচনী তালিকা সংশোধনে কথিত অনিয়মের প্রতিবাদে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘চলো দিল্লি রামলীলা মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস। দলটির নেতা রাহুল গান্ধী এই কর্মসূচিকে গণতন্ত্র রক্ষা, ভোট চুরি ঠেকানো এবং সংবিধান সুরক্ষার আন্দোলন হিসেবে বর্ণনা করেছেন।



