পুলিশ ফাঁড়িতে ১১১টি আঘাতে রায়হানের মৃত্যু: এসআই আকবরের মৃত্যুদণ্ড
সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ (৩৪) হত্যা মামলার প্রধান আসামি তৎকালীন ফাঁড়ির ইনচার্জ সাময়িক বরখাস্তকৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।




