টঙ্গীতে মাদ্রাসাশিক্ষক মোসলেম উদ্দিনের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন
গাজীপুরের টঙ্গীতে যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে থাকা ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার খণ্ডকালীন শিক্ষক মোসলেম উদ্দিনের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা।



