জবির প্রতিষ্ঠাবার্ষিকীতে কড়া নিরাপত্তা, কনসার্টে বহিরাগত নিষিদ্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২ নভেম্বর অনুষ্ঠেয় র্যালি, কনসার্টসহ সব আয়োজন নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি।



