মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার আশায় আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
মধ্যপ্রাচ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হতে পারে—এমন ইতিবাচক খবরের জেরে আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে তেলের দরপতন ঘটে।



