কোটালীপাড়ায় সাবমারসিবল পাম্পের মুখে আগুন, গ্যাসের উৎস জানতে কৌতূহল
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হওয়া গ্যাসে আগুন জ্বলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাটির নিচে গ্যাসের মজুত রয়েছে কি না, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


