আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে আগুন দেওয়া ব্যক্তিদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।


