৪ সমুদ্রবন্দরে সংকেত প্রত্যাহার, ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দেশের চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।




