ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের ওপর হামলা, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকদের হঠাৎ কর্মবিরতিতে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হয়, ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ রোগী ও তাদের স্বজনরা।


