জাপান সফর শেষে আজ রাতে ফিরছেন তারেক রহমান
চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের রাজধানী টোকিও থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে রওনা হয়ে রাত সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।


