মার্কিন দুতাবাসের সতর্কবার্তা: বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ নেই
মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি বা কাজ করার বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বুধবার (২৮ অক্টোবর) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানিয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি নেই।



