বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার বিশেষ আয়োজন
বাংলা গানের জনপ্রিয় প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলা এবার সংগীতের আয়োজন নিয়ে হাজির হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা, নিজেদের সংগীতপ্রতিভা তুলে ধরার সুযোগ এবং বিশেষ কনসার্টের আয়োজন নিয়ে শুরু হয়েছে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ কার্যক্রম।


