নানা আয়োজনে বাগাতিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নাটোরের বাগাতিপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।



