আমার সমর্থনেই নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁর সমর্থনই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিয়েছে। নিশ্চিত পরাজয়ের আশঙ্কা কাটিয়ে এখন জয় কিংবা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

