নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার বাছাই কার্যক্রম শুরু
নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ১০টি ইভেন্টে অংশগ্রহণের জন্যে জেলায় নিবন্ধনভুক্ত ১২ হাজার ৮০০ শিক্ষার্থীর বাছাই প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে। জেলার ৫২টি ইউনিয়ন ও ৭টি পৌরসভা পর্যায়ে সহ ৫৯টি এবং নাটোর পৌরসভা এলাকার চারটিসহ মোট ৬৩টি ভেন্যুতে চলছে এই বাছাই কার্যক্রম।



