ঝিকরগাছায় বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
যশোরের ঝিকরগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে।


