সুন্দরবনের সুন্দরী কোঠায় কয়লা বোঝাই জাহাজ ডুবি
বঙ্গোপসাগরের হিরণপয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ১২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে সুন্দরবনের সুন্দরী কোঠা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেছে ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি কার্গো জাহাজ।



