সিংগাইরে পরিবেশদূষণের দায়ে লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
মানিকগঞ্জের সিংগাইরে পরিবেশদূষণের অভিযোগে বিএস রিসাইক্লিং নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে।



